আমাদের পান্টি ফেসবুক কমিউনিটিকতৃক আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতা-২৫ এর পুরুষ্কার বিতরণী সম্পূর্ণ হয়েছে। 

শনিবার (১৪জুন) বিকেল ৪ টায় পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠ এই পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রুপের মোডারেটর, সদস্য, এডমিনগণ। সকলের উপস্থিতিতে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট  তুলে দেওয়া হয়।

বিজয়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরুষ্কার পেয়ে আমি খুব আনন্দিত। সামনের দিনে যেকোনো আয়োজন আমি থাকবো।

আয়োজকরা জানান, এই আয়োজনের মধ্যে দিয়ে পান্টি গ্রমের ২১টা গ্রামের মানুষকে এই গ্রুপে সংযুক্ত করায় মূল উদ্দেশ্য। এই গ্রুপের মাধ্যমে সমাজের সকল পজিটিভ সংবাদ মানুষের মাঝে জানান দিয়ে আসছে বিগত ৪ বছর ধরে। তারা আরো জানান, আগামীতে গ্রুপ সদস্যদের জন্য বিভিন্ন আয়োজন করা হবে।

উল্লেখ্য, ফটোগ্রাফি প্রতিযোগিতা শুরু হয় ২৭ এপ্রিল থেকে ১৫ মে তারিখ পর্যন্ত। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার স্বনামধন্য প্রতিষ্ঠান পিআরএম এগ্রো ফার্মা।